সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

উষ্ণতায়

উষ্ণতায়
       রুদ্র ম আল-আমিন




আধপোঁড়া ঘর গোয়ালের গরু সবকিছু ধুয়ে-মুছে  কর সাফ
তবুও না জানি কত কাজ পড়িয়া থাকে তোমার উঠোনের বাঁকে।
আন্ধার রাইতে জড়ায়ে ধরি,তবুও মনে হয়, 
এখনো লেগে আছে গুবরের গন্ধ তোমার নাকে মুখোজুড়ে।
উষ্ণতায় ভরে ওঠা শরীর লয়ে তবু বলিতে থাকো
এই রে তাড়াতাড়ি ছাড়ো,
মিঠে আলু হেঁসেলে পুড়ে ছাই হয়ে গেল তবে।
তত্ত্ব দেহ পুড়ে ছাই হয়ে যায,
তবু মিঠে আলুর গন্ধ লেগে থাকে রোজই তোমার নাকে মুখে।
ঘরে ফিরিবারকালে যখন শুনিতে পাও অনাথ শিশুটির কান্না
নরম বুকে মাথা নোয়ায়ে বলতে থাকো,
মাইয়া মানুষ মানুষের জাত নয়,
অমন দুধের বাচ্চা রাইখা যায় কেমনে তারা অন্যের হাত ধরে?
তার কথা শুনি,
মগজের সুক্ষ তার কাটতে থাকে একে একে তবে।
নরম বুকে কান্দিয়া কয়
আমাদের ছেলে পুলে এইসব দেখে কি করে মানুষ হবে?
January 27.2021



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রুদ্র ম আল-আমিন এর কবিতা, মাতাল

  " মাতাল "       রুদ্র ম আল-আমিন যদি আজি শিক্ষিত না হয়ে মূর্খ হতাম,,, তবে প্রতিরাতে মদ খেয়ে মাতলামি করিয়া যেতাম। রাত্রী হলেই হয়তো বুদ হয়ে থাকিতাম তোদের মাঝে। গায়ের গায়ের কাপড় ...

উপ-৮

১০৫ ইয়াজ্জাদের এখন সুসময়, লোকজনের কাছে সময়টা এখন মুক্তিযুদ্ধ, আর ওদের জন্য এই সময়টা হচ্ছে আখের গোছানো।এরা নদীপথে নৌকা নিয়ে ওৎপেতে বসে থাকে,অপরিচিত  নৌকায় লোকজন দেখলেই তাহাদের সর্বশ্য কাড়িয়া নেয়।  রমা,বদর এবং টুনি রাত্রিতে খাওয়া দাওয়া শেষে মায়ের মুখে  নানার বাড়ি মাটিকাটার গল্প শুনতেছিল।হঠাৎই বাড়ির বাহিরে বাজানের কন্ঠ শোনা যায়।টুনি বলল, ঃমা- বাজানে আইছে। বদর দ্রত ঘর থেকে বের হল। বাজানের নিকট দাঁড়াতেই সে কহিল, ঃ মাটিকাটা আর মানুষ নাইরে বাবা, গ্রাম ফাঁকা অইয়ে গেছে।পাকবাহিনী শয়ে শয়ে মানুষরে গুলি কইরা মারতাছে।  টুনি বাবার হাত ধরে এগিয়ে চলল বাড়ির উঠোনে।এরপর, মা বদনায় পানি দিল অজুর জন্য। রমা কোন কথা কহিতে সাহস পাইতেছিল না।  বাবার জন্য গামছা নিয়ে তাহার পাশেই দাঁড়িয়ে রইল।অজু শেষ করেই জিজ্ঞেস করিল, ঃতুমি এহানে কবে আইছো?তোমার মায় বাপে কোনে?তোমগোর গেরাম তো শুনছি জ্বালায়ে দিছে। ঃ  ওনারা ভারতে গেছে, কিন্ত আমি যাই নাই।  টুনির মা কহিল, ঃমাইয়াডা গেল না, ওর বাপ মায় আইছিল। ঃহ-- মায়া ছারুন যায় না। বদরে অনেক বছর ওগো ওহানে থাকলো, আমাগো চাইতে অরাই  বেশী আপন অইয়া গেছে অর।...

রুদ্র ম আল-আমিন এর কবিতা মনে পড়ে সেই ভোরবেলা

            " মনে পড়ে সেই ভোরবেলা "                               রুদ্র ম আল-আমিন মনে পড়ে ,সেই ভোরবেলা, মিষ্টি মিষ্টি প্রেম, কত কথা,কত গল্প,  কত কি লিখি, তোমার কি মনে পড়ে? দূর্বাঘ...