উষ্ণতায় রুদ্র ম আল-আমিন আধপোঁড়া ঘর গোয়ালের গরু সবকিছু ধুয়ে-মুছে কর সাফ তবুও না জানি কত কাজ পড়িয়া থাকে তোমার উঠোনের বাঁকে। আন্ধার রাইতে জড়ায়ে ধরি,তবুও মনে হয়, এখনো লেগে আছে গুবরের গন্ধ তোমার নাকে মুখোজুড়ে। উষ্ণতায় ভরে ওঠা শরীর লয়ে তবু বলিতে থাকো এই রে তাড়াতাড়ি ছাড়ো, মিঠে আলু হেঁসেলে পুড়ে ছাই হয়ে গেল তবে। তত্ত্ব দেহ পুড়ে ছাই হয়ে যায, তবু মিঠে আলুর গন্ধ লেগে থাকে রোজই তোমার নাকে মুখে। ঘরে ফিরিবারকালে যখন শুনিতে পাও অনাথ শিশুটির কান্না নরম বুকে মাথা নোয়ায়ে বলতে থাকো, মাইয়া মানুষ মানুষের জাত নয়, অমন দুধের বাচ্চা রাইখা যায় কেমনে তারা অন্যের হাত ধরে? তার কথা শুনি, মগজের সুক্ষ তার কাটতে থাকে একে একে তবে। নরম বুকে কান্দিয়া কয় আমাদের ছেলে পুলে এইসব দেখে কি করে মানুষ হবে? January 27.2021
রুদ্র ম আল-আমিন ঢাকা, বাংলাদেশ rudromalamin1981@gmail.com