সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

104 লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বুনোহাঁস

বুনোহাঁস                           রুদ্র ম আল-আমিন শব্দেরা আসে যায় নিয়মের কাঁচাপাকা চুল ফিকে করে, তবু যেন ইহা কাশফুলে শিশিরে শব্দ পতন বহে।  মনে হয় যেন হাজার বছর পর আবার এলো সে এইখানে এইখানে। নরম ঘাসে পা রাখে একজোড়া বুনোহাঁস সেইক্ষণে তপ্ত বালুতেও  ফিটটি-ফিটটি ফিটটি বলে ডাকে কেউবা আবার। কৃপণের ধন সোনা রোদে হেসে চিকচিক করিতেছে তবে দেখিলেই মনে হয় ভূতেদের বাড়ি তার থেকে একটু দুরে। শৈবাল নিংড়ায়ে় ধরি মাছ,  মাথার উপরে গাংচিল তখন অনায়াসে ঘুরে ফেরে। গোধূলি কালে গরুদের পাল হেটে যায় ব'লে  রাখালেরে দেখি লম্বা পা ফেলে ছুটে চলে তাহাদের চেনা পথে। এইসব বসুধা দেখিতেছে ব'লে, তবু আপনার মনে তাহারে বলি আমি কি আর আসিব ফিরি?   January 30.2021