সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রুদ্র ম আল-আমিন এর ছোটগল্প (পর্ব-০১) “সতীর সতীত্ব ” মানব সভ্যতার প্রাক্কাল থেকে আমরা আমাদের অস্তিত্বের কথা বিভিন্নজন বিভিন্নভাবে বলিয়া থাকি। কিন্তু সভ্যতার কথা বলিতে গেলে ধর্মের গুণকীর্তন আমাদের সন্মুখে আসিয়া দাড়ায়। ইহা আমাদের অস্বীকার করিবার লেশমাত্র নাই। আজকের মানব সমাজে সেই ধর্মকে অস্বীকার করে এমন মানুষকে খুজিয়া পাওয়া দুরহ্। কারন, যদি নাস্তিকতা নিয়ে কথা বলি, সেইখানেও দেখা যাইবে, সেই ব্যাক্তির নিজস্ব একটা ধর্ম রহিয়ছে। ঠিক সেইরুপ আদিকাল হইতে অধ্যবধি ঋৃষিদের একটা ধর্ম রহিয়ছে, কৃষ্ণ কুমার ঋৃষি পরিবারে বেড়ে উঠা একজন কিশোর, বয়স সবে মাত্র তের বছর। তাহার বাবা, তাহার জন্য বিবাহ ঠিক করিয়াছেন। প্রায় একশত মাইল দুরে আরেকটি ঋষি পরিবারে। কন্যা সম্পাদন করিবার জন্য, নিতাই কৃষ্ণদের বাড়ি আসিয়া দিন তারিখ ঠিক করিয়া গেছেন। নিতাই এর বয়স ত্রিশ, হাড্ডিসার এই মানুষটার কন্যার নাম সতী। সতীর বয়স এখুন কেবলমাত্র দশ বছর অতিবাহিত হইয়াছে। সতী স্কুল কি, তাহা তাহার জানা নাই। কারন,এই ঋৃষি পল্লীর কোন ছেলেমেয়ে অধ্যবধি বিদ্যালয়ে পড়ালেখা করেন নাই। কৃষ্ণ ও সতীদের দুই পল্লীতেই বাড়িঘর বলিতে সারের কাগজ (পলিথিন) দিয়া ঝুপড়ীতে বসবাস করিয়া থাকেন। ঋৃষিদের নিজস্ব কিছু সংস্কৃতি রহিয়াছে, আর তাহা হইল, খুব অল্প বয়সেই ইহারা বিবাহ সম্পন্ন করিয়া থাকেন। সেই রীতি রেয়াজ থেকেই সতীর সহিত কৃষ্ণ কুমারের বিবাহ হইয়া গেল। গোপালের অভাবের সংসারে আরো একজন সদস্য যুক্ত হইল। গোপাল সারাদিন বাড়ি বাড়ি ঘুরিয়া, ভিন্ন ধর্মালম্বীসহ বিভিন্ন স্বজাতীয় জাতকুলের জুতা সেলাই করিয়া কোনমতে সংসার চালাইয়া থাকেন। বন্যার সময় ঋৃষি পল্লীর লোকজনের তেমন একটা আহার জুটে না। কৃষ্ণ জানিত না বিবাহ কি? তাহার মতে বিবাহ অর্থ হইল একসংগে একঘরে তাহারা থাকিবে, কিন্তু বিবাহের রাতে সতীর পক্ষের একজন বয়স্ক লোক দারা শিখিয়েছিলেন। তাহার সহিত কি কি ধরনের আচরন করিতে হইবে। কিন্তু সতীর মধ্যে তখুনও যৌবনের লেশ মাত্র ঘটেনি বলিয়া ইহা লইয়া কেহ তর্কবিতর্ক করিল না। গোপাল, কৃষ্ণের জন্য আলাদা একখানি ঝুপড়ী তৈরি করিয়াছিল। সেই কলাগাছের ছাল দিয়া বেড়া দেয়া ঘরখানিতে সতী ও কৃষ্ণ, স্বামী স্ত্রী রুপে জীবন সংসার আরম্ব করিতে লাগিলেন। (চলবে)

https://rudromalamin.wordpress.com/2019/08/23/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-24/

" হাতখানি ধ'রে নিমন্ত্রণ চাহিয়া "

" হাতখানি ধ'রে নিমন্ত্রণ চাহিয়া "                       রুদ্র ম আল-আমিন হাতখানি ধ'রে  নিমন্ত্রণ চাহিয়া একদা চোক্ষের জল ফেলে। প্রতিমা জানে না,, কেন অমন করিয়া অধরা কাঁদিয়া বেড়...

বন্ধু

" বন্ধু " রুদ্র ম আল-আমিন বন্ধু!  তুমিও এতটা স্বার্থপর,,,,, জানো, আজকাল সবকিছু হঠাৎ হঠাৎ ভূলে যাই, এসব আমি শিখেছি তোমার কাছে। রাত্রী গভীর হয় তারা-রাও লুকোচুরী খেলে,,,,,,,, একদিন আমিও ঠ...

রক্তভেজা ছেঁড়া সার্ট"

" রক্তভেজা ছেঁড়া সার্ট"             রুদ্র ম আল-আমিন মা, ঐখানে বাজানে ঘুমায়ে রয় ঐখানে দিদি: রাত্রী হ'লে আমি ক্যান ঘুমাতে পারি না বাজান দিদিকে ছেড়ে? শুনেছি বাজানের মেলা শত্রু ছ...

এই কে তুমি

” এই কে তুমি? ” রুদ্র ম আল-আমিন এই কে তুমি? আমি তো তোমায় সারাক্ষণ সাজগোজ দেখি। যখন উনুনে ভাতের হাড়ি, কিম্বা রোদ্দুরে ধানের খরকুটো ঝারতে দেখি, মনে হয়, এ নারী আর যাই হোক সেই নারী ...

রক্তভেজা ছেঁড়া সার্ট

" রক্তভেজা ছেঁড়া সার্ট"             রুদ্র ম আল-আমিন মা, ঐখানে বাজানে ঘুমায়ে রয় ঐখানে দিদি: রাত্রী হ'লে আমি ক্যান ঘুমাতে পারি না বাজান দিদিকে ছেড়ে? শুনেছি বাজানের মেলা শত্রু ছ...

অচল পয়সা

            " অচল পয়সা "     -----রুদ্র ম আল-আমিন এই অচল পয়সায় তামাকের ডিব্বা লয়ে টানাটানি। হাট জুরে সরগরম বেহুশ লোকটা তখুন চোরের সামিল। শিক্ষিত বটে তবে বেসামাল, লোকে বলে নন্দ গো...