সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

তোমার জন্য

তোমার জন্য
            রুদ্র ম আল-আমিন



তোমার জন্য হাজারটা রাত অপেক্ষা করি
তোমার জন্য রাতের সবগুলো নক্ষত্র 
চাইলে ব্যাবিলন শহর টাও আজ কিনতে পারি
গ্রাম শহর নদী পাহাড় পর্বত যা কিছু আছে সব এনে দিতে পারি
যদি একবার বলো ভালোবাসি- ভালোবাসি।

তোমার জন্য সবকটা দিন অপেক্ষা করি
তোমার জন্য বছরের সবগুলো মাস একই নাম দিতে পারি
যদি চাও বছরের সবগুলো দিন একই নাম হতে পারে 
সে নাম তোমার তোমারই
তবুও যদি একবার বলো ভালোবাসি-ভালোবাসি।

তোমার জন্য অনন্তকাল দাড়াতে পারি
তোমার জন্য ঝরেপড়া পাতা আবার ঊর্ধ্বমুখী তুলতে পারি।
যদি বল রংধনুর সাত রং এক করে দিতে পারি
চাইলে আকাশে ঘর বাঁধতে পারি,
যদি একবার বলো ভালোবাসি-ভালোবাসি।

তোমার জন্য সাধনাও করতে পারি
তোমার জন্য হাজারটা পাখির বাসায় রাত্রি যাপন করতে পারি।
চেনা প্রকৃতির রং বদলে দিতে পারি
কারন সংসার মানে তুমি আর তুমি
তবুও যদি একবার বলো ভালোবাসি-ভালোবাসি।
February 13.2021

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রুদ্র ম আল-আমিন এর কবিতা, মাতাল

  " মাতাল "       রুদ্র ম আল-আমিন যদি আজি শিক্ষিত না হয়ে মূর্খ হতাম,,, তবে প্রতিরাতে মদ খেয়ে মাতলামি করিয়া যেতাম। রাত্রী হলেই হয়তো বুদ হয়ে থাকিতাম তোদের মাঝে। গায়ের গায়ের কাপড় ...

উপ-৮

১০৫ ইয়াজ্জাদের এখন সুসময়, লোকজনের কাছে সময়টা এখন মুক্তিযুদ্ধ, আর ওদের জন্য এই সময়টা হচ্ছে আখের গোছানো।এরা নদীপথে নৌকা নিয়ে ওৎপেতে বসে থাকে,অপরিচিত  নৌকায় লোকজন দেখলেই তাহাদের সর্বশ্য কাড়িয়া নেয়।  রমা,বদর এবং টুনি রাত্রিতে খাওয়া দাওয়া শেষে মায়ের মুখে  নানার বাড়ি মাটিকাটার গল্প শুনতেছিল।হঠাৎই বাড়ির বাহিরে বাজানের কন্ঠ শোনা যায়।টুনি বলল, ঃমা- বাজানে আইছে। বদর দ্রত ঘর থেকে বের হল। বাজানের নিকট দাঁড়াতেই সে কহিল, ঃ মাটিকাটা আর মানুষ নাইরে বাবা, গ্রাম ফাঁকা অইয়ে গেছে।পাকবাহিনী শয়ে শয়ে মানুষরে গুলি কইরা মারতাছে।  টুনি বাবার হাত ধরে এগিয়ে চলল বাড়ির উঠোনে।এরপর, মা বদনায় পানি দিল অজুর জন্য। রমা কোন কথা কহিতে সাহস পাইতেছিল না।  বাবার জন্য গামছা নিয়ে তাহার পাশেই দাঁড়িয়ে রইল।অজু শেষ করেই জিজ্ঞেস করিল, ঃতুমি এহানে কবে আইছো?তোমার মায় বাপে কোনে?তোমগোর গেরাম তো শুনছি জ্বালায়ে দিছে। ঃ  ওনারা ভারতে গেছে, কিন্ত আমি যাই নাই।  টুনির মা কহিল, ঃমাইয়াডা গেল না, ওর বাপ মায় আইছিল। ঃহ-- মায়া ছারুন যায় না। বদরে অনেক বছর ওগো ওহানে থাকলো, আমাগো চাইতে অরাই  বেশী আপন অইয়া গেছে অর।...

রুদ্র ম আল-আমিন এর কবিতা মনে পড়ে সেই ভোরবেলা

            " মনে পড়ে সেই ভোরবেলা "                               রুদ্র ম আল-আমিন মনে পড়ে ,সেই ভোরবেলা, মিষ্টি মিষ্টি প্রেম, কত কথা,কত গল্প,  কত কি লিখি, তোমার কি মনে পড়ে? দূর্বাঘ...