বসন্তরাগে দূরস্মৃত কথন করিয়া
নিমিষেই হইল অন্তরণ,
দেহত্বক সন্তর্পণ যেই হইলো যবে
উরন্তপাখি মুক্তি লইয়া ছুটিল বিজন বনে।
মর্তলোকে মিলনসন্ধি করিবে পণে
খুজেছুনু তাহার আরাধ্য প্রয়াণ বরে।
নেমত্বক দান অঙ্গারীয় দেহে
ফুলেল সমাধি তাহা দেখিতে ভূলিবার নহে।
ক্রন্দনধ্বনি গগণে বহে,
রহে পরে স্মৃতি বাল্যবেলে।
মনুষ্যালয় দ্বারস্থ হইবার ছলে
শকুন গৃহে গৃহদেবী অনন্তকাল রহিল পরে।
August 24.2019
রুদ্র ম আল-আমিন
ঝরাপাতায় তুমি রুদ্র ম আল-আমিন বাতায়নে শুনি মর্মর পাতার ধ্বনি তবু রাত জেগে একলা অপেক্ষায় থাকি, যদি এসে তুমি ফিরে যাও মোর জানালার গ্রিল খানি ধরি। সারা দিনমান ভরি বাঁকের বাড়িটির চারধারে দেখি সখিদের নিয়ে করো কানাকানি । মনাদের বাড়ি একটা উল্কির রুমাল রেখেছো আমায় দেবার তরি ভালবাসো ইহা তো বলতেই পারো না তবে কেন এবাড়ি ওবাড়ি রোজই বলো, আমি তাঁর ঘরে যাবো রাত্রি দ্বিপ্রহর হোলি। রাত গভীরে হঠাৎ হঠাৎ পায়ের আওয়াজ শুনি, মনে হয়, এই বুঝি তুমি এলে না হলে, আর কে-বা আসবে মোর বাড়ি। আলগোছে দোর খুলিয়া দেখি নিমতলে পরে থাকে ক’টা ঝরাপাতার ধ্বনি। উঠোনে দাড়াইয়া আনমনে চেয়ে থাকি তোমার জানালার ধারি বন্ধ কপাট কবু খুলতে দেখিনি মোর পায়ের আওয়াজ শুনি। ভালবাসি ভালোবাসি, কবে শুনবো তোর মুখখানা ধরি আমি যে রোজ অপেক্ষায় থাকি। মনা! আমি কি ফের ফিরে পাবো, তাঁর ভালবাসাখানি? November 14. 2020 Advertisements
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন