আমি আজ আবারো
একগুচ্ছ রজনীগন্ধার ডাগর, হাতে নিয়ে এসেছি,
তোমায় প্রেম নিবেদন করবো বলে।
এটা জানি,আমায় তুমি কখুনোই ভালবাসবে না।
কিন্ত, আমি তোমার ভালবাসা চাই-ই -চাই।
বিয়ে করতে বলছি না, ,,
একসাথে না থাকলেও চলবে,
কিন্তু তোমার এলোচুলের গন্ধ, আমি রোজ পেতে চাই,।
আমায় উন্মাদ ভেবো না,
কারন তোমাকে চাওয়ার অধিকার থেকেই বলছি
পুরুষ এতে তো কমতি নেই।
ভালবাসা, দেবে তো যাকে তাকে,
সেটা আমি পেলে ক্ষতিটা কোথায়?
এই দেখো, একদম সাদা পাপড়িযুক্ত
কিন্ত পাপড়িতে গন্ধ নেই
তাই কি কদর কম তার,
আমি না হয় কালো কিন্তু দেখো,,
অন্যের চেয়ে আমি রাখিবো তোমায় বেশ ভাল।
এবার তো বলো, ভালবাসিবে কি না?
আমি কিন্ত তোমার ভালবাসা চাই-ই চাই।
August 23.2019
রুদ্র ম আল-আমিন
ঝরাপাতায় তুমি রুদ্র ম আল-আমিন বাতায়নে শুনি মর্মর পাতার ধ্বনি তবু রাত জেগে একলা অপেক্ষায় থাকি, যদি এসে তুমি ফিরে যাও মোর জানালার গ্রিল খানি ধরি। সারা দিনমান ভরি বাঁকের বাড়িটির চারধারে দেখি সখিদের নিয়ে করো কানাকানি । মনাদের বাড়ি একটা উল্কির রুমাল রেখেছো আমায় দেবার তরি ভালবাসো ইহা তো বলতেই পারো না তবে কেন এবাড়ি ওবাড়ি রোজই বলো, আমি তাঁর ঘরে যাবো রাত্রি দ্বিপ্রহর হোলি। রাত গভীরে হঠাৎ হঠাৎ পায়ের আওয়াজ শুনি, মনে হয়, এই বুঝি তুমি এলে না হলে, আর কে-বা আসবে মোর বাড়ি। আলগোছে দোর খুলিয়া দেখি নিমতলে পরে থাকে ক’টা ঝরাপাতার ধ্বনি। উঠোনে দাড়াইয়া আনমনে চেয়ে থাকি তোমার জানালার ধারি বন্ধ কপাট কবু খুলতে দেখিনি মোর পায়ের আওয়াজ শুনি। ভালবাসি ভালোবাসি, কবে শুনবো তোর মুখখানা ধরি আমি যে রোজ অপেক্ষায় থাকি। মনা! আমি কি ফের ফিরে পাবো, তাঁর ভালবাসাখানি? November 14. 2020 Advertisements
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন