সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অঙ্কিতাকে ছেড়ে রুদ্র ম আল-আমিন

"অঙ্কিতাকে ছেড়ে "
রুদ্র ম আল-আমিন

ঘুঙুর বাঁধিয়া ছুটাছুটি করি, আগে কি জানিতাম,
বাদরের দল উকি মারিত তাঁরি লাগি।
জুই, চামেলী শেফালির ঘ্রাণে
কত না ছুটেছি একদিন
এই চেনা পথটির আনাঁচে কাঁনাচে জুড়ে ।
তখুন ধারাজ সাপের ভয়ে
পা ফেলিতাম দুজনোই একই সাথে।
ডোবায় স্নান করিবার কালে
একদিন বাদরেই প্যান্টখানি লইয়া ছুটিল
গাছের সাখে সাখে।
অঙ্কিতা তখুন কাঁদিয়া অঙ্গার হইল  দু'নয়ন জুড়ে।
ঝোপের আড়ালে দাড়াইয়া কহে
এখুন বাড়ি ফিরিব কি করে তবে?
সারাদিন মগডালে তাড়া  করিয়া
তবে প্যান্টখানি ছিনিয়া নিয়েছিলাম
সেইদিন  বাদরের হাত থেকে।
বড় হইবার তরে শিখিলাম অনেককিছু তবে,
কত বড় হইয়াছি জানি না ব'লে,,,,
একদিন দুটো চরথাপ্পর খেয়ে
সেই তো হইলাম বনবাস তাহারে ছেড়ে।
আজো সুবাতাস বহিয়া চলে
মাঝখানে ব্যাবধান
তবে সে নিঃচয়ই রহিয়াছে স্বর্গের অধিপতি হয়ে। November 05.2018






মন্তব্যসমূহ