সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সোনার খাঁচায়

      "  সোনার খাঁচায় "
       রুদ্র ম আল-আমিন

সোনার খাচাটি ছাড়িয়া পাখি
একদিন যাইবে চলে,
এই বলে ধ্যানমগ্ন হইল বহুকাল ধরে।
একদিন উড়াল দিবার স্বাধ জাগিল মনে
তখুন পড়ন্ত বিকেলবেলা
এরপর
রাত্রী হইল হৈ চৈ পড়িল সকলের মনে
কেউ বা কহিল আহ্ আহ্
পিন্জর ছাড়িয়া সোনার খাচটি তখুন  রহিল উঠোনের বায়ে।
ধরাধরি করে বাহির করিল যা কিছু সবে
চিতায় ভস্ম করিবার লাগি সোয়াইল সবি
যন্ত্রণায় কাতর
ইহা দুর হতে অনুভবে মরি।
মাথায় বজ্রাঘাত করিল যে বার
ভূমন্ডল ছাড়িয়া হেথা
একটা উড়াল দিতেই দেখিলামঃ
আসিয়াছি এইবার আমি আঙ্গিনার দোড়ে।
সোনার খাচাটিতে
আবারো ফিরিতে জাগিছে ফের মনে মনে।
পাখি তুই কেন উড়াল দিলিই ভবে?
November 03.2018

মন্তব্যসমূহ