সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রুদ্র ম আল-আমিন এর,কষ্টের জীবন তরী

" কষ্টের  জীবন তরী"
               রুদ্র ম আল-আমিন

আজি দুর হতে চাহিয়া দেখি
কষ্টে কষ্টে নিঃশেষ হইয়া গিয়াছে মোর সোনার জীবন তরী।
যখুন আন্ধার রাইতে উঠিয়া নিজে মুগুরখানি ধরি,
তখুন বাজানের পায়ে দেখিয়াছি  সোনার প্রলেপ মাখিয়া ফিরিতেছে বাড়ী।
গোয়ালের পাড়ে দাড়াইয়া জননী নিভীর মনে
আলগোছে কয়,
এই রে তর বাজানে বুঝি আইলো বাড়ী।
সোনার প্রতিমার হাতখানি ভরি
গুবরের ঝাঁকা লয়ে ছুটিছে সে তখুন ফাঁকা বাড়ী।
চোক্ষের দুই কোণে মুদিয়ায় জল
নিমিশে রক্ত চক্ষু হইয়া গেছে তখুন আঁখি ভরি।
এমনি একদিন কুয়াশার রাতে
প্রতিমা গিয়াছে সেইদিন বাপের বাড়ী চলে।
ঘুমের ঘোরে শ্বপ্নে পড়িছিল তাঁরে  মনে
সাজবেলায় সেইদিন বাবায় খুব করে বকাঝকা করেছিল তবে।
মায় কথা কহিবার কালে,
শ্বপাং স্বপাং মেরেছিল পোষালাঠি খানি দিয়ে তাঁরি ।
এখানেই শেষ নয় গো বাবু
এরপর মায়রে দিয়াছিল বাপে ছাড়ি।
আজি দুর হতে কষ্টে কষ্টে কত কিছুই ভাবি।
November 02.2018





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রুদ্র ম আল-আমিন এর কবিতা, মাতাল

  " মাতাল "       রুদ্র ম আল-আমিন যদি আজি শিক্ষিত না হয়ে মূর্খ হতাম,,, তবে প্রতিরাতে মদ খেয়ে মাতলামি করিয়া যেতাম। রাত্রী হলেই হয়তো বুদ হয়ে থাকিতাম তোদের মাঝে। গায়ের গায়ের কাপড় ...

উপ-৮

১০৫ ইয়াজ্জাদের এখন সুসময়, লোকজনের কাছে সময়টা এখন মুক্তিযুদ্ধ, আর ওদের জন্য এই সময়টা হচ্ছে আখের গোছানো।এরা নদীপথে নৌকা নিয়ে ওৎপেতে বসে থাকে,অপরিচিত  নৌকায় লোকজন দেখলেই তাহাদের সর্বশ্য কাড়িয়া নেয়।  রমা,বদর এবং টুনি রাত্রিতে খাওয়া দাওয়া শেষে মায়ের মুখে  নানার বাড়ি মাটিকাটার গল্প শুনতেছিল।হঠাৎই বাড়ির বাহিরে বাজানের কন্ঠ শোনা যায়।টুনি বলল, ঃমা- বাজানে আইছে। বদর দ্রত ঘর থেকে বের হল। বাজানের নিকট দাঁড়াতেই সে কহিল, ঃ মাটিকাটা আর মানুষ নাইরে বাবা, গ্রাম ফাঁকা অইয়ে গেছে।পাকবাহিনী শয়ে শয়ে মানুষরে গুলি কইরা মারতাছে।  টুনি বাবার হাত ধরে এগিয়ে চলল বাড়ির উঠোনে।এরপর, মা বদনায় পানি দিল অজুর জন্য। রমা কোন কথা কহিতে সাহস পাইতেছিল না।  বাবার জন্য গামছা নিয়ে তাহার পাশেই দাঁড়িয়ে রইল।অজু শেষ করেই জিজ্ঞেস করিল, ঃতুমি এহানে কবে আইছো?তোমার মায় বাপে কোনে?তোমগোর গেরাম তো শুনছি জ্বালায়ে দিছে। ঃ  ওনারা ভারতে গেছে, কিন্ত আমি যাই নাই।  টুনির মা কহিল, ঃমাইয়াডা গেল না, ওর বাপ মায় আইছিল। ঃহ-- মায়া ছারুন যায় না। বদরে অনেক বছর ওগো ওহানে থাকলো, আমাগো চাইতে অরাই  বেশী আপন অইয়া গেছে অর।...

রুদ্র ম আল-আমিন এর কবিতা মনে পড়ে সেই ভোরবেলা

            " মনে পড়ে সেই ভোরবেলা "                               রুদ্র ম আল-আমিন মনে পড়ে ,সেই ভোরবেলা, মিষ্টি মিষ্টি প্রেম, কত কথা,কত গল্প,  কত কি লিখি, তোমার কি মনে পড়ে? দূর্বাঘ...