সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ড্যাপ কুড়োনো

       "ড্যাপ কুড়োনো"
                   রুদ্র ম আল-আমিন

ড্যাপ কুড়োবার ছলে
উদম হয়ে যেতাম তখুন গাবের পাড়ার বিলে
সারা বিলে শাপলা ফুলে
মন কারিত যখুন তখুন
বিদ্যাপীঠের সকল ছেলের বুকে।
ক্লাস শেষে ফিরতো যখন সকল ছেলে মেয়ে,
দিদির হাতে বইটি ফেলে
যেতাম তখুন ড্যাপ কুড়োনোর দলে
দলের নেতা হতাম তখুন দুই বন্ধু মিলে।
ড্যাপের বোঝা ফেলে তখুন
শালুক নিতাম তুলে,
কালো ড্যাপে নিজের ভাগে
দেইনি তবে শালুকগুলি কাউরে।
সারা গায়ে কাঁদা মেখে যখন ফিরি বাড়ি
পথের ধারে এ বলিত ও বলিত
আমায় দিবি ক'টা ডাগর লুলি।
সন্ধে বেলা শালুকগুলি  সিদ্ধ হবে বলে
কাঁচা ড্যাপই মুখে পুড়ে খেতাম শালুক ভুলে, মা বকতো,,
অল্প খাস পেটটি যাবে জ্বলে।
ড্যাপ কুড়োবার ছলে
কত্ত মেয়ে সঙ্গ দিত তখুন মোদের সাথে।
October 22.2018



মন্তব্যসমূহ