সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফাঁসি দেব

      "ফাঁসি দেব"
    রুদ্র ম আল-আমিন

ফাঁসি দেব আরো ফাঁসি,,,,
দেখব আমি কার মুরোদ কে ঠেকায় কত্ত ফাঁসি।
মায়ের বুকে, বউয়ের বুকে, দুর্ ব্যাটা
রাষ্ট্র চলে ফাঁসির ঢলে।
গদী নিবি, এই কথা যে কস
আয়তো দেখি পায়ের তলে বস।
সাহস কত্ত, দেখতো ব্যাটার ঠ্যাঙখানি কো
পাইছি হুজুর হাওয়ায় দোলে
কস কি ব্যাটা,,
ল্যাংটা খাট্রা
কইবি এবার মুরোদ খাটা।
কইছি আমি,
মুরোদ দেখা বউয়ের বুকে
রাষ্ট্র যদি চাস গলায় দেব ফাঁস।
আচ্ছা আচ্ছা ভাল কইছা,
তয় হের পোলার ঘরে তাস,ঠেইল্লা দে,,,আক্কাএলা বাঁশ।
বাঁশের দামে কাঠ,, লোকে কইব থাক।
গান্জা খাইছোস,,, নাহ্,,
পুটলীখানি দে
কন কি বাবু,,,,, আপনিও,,,,,
ঘরে আছে তাস গান্জা খাইয়া যাস
ফাঁসি অইব ওই পোলাডার লাশ।
আরো ফাঁসি চাস? হ -হ -হ--
মুক্তি পোলায় মানে না তো নিজের হোগায় বাঁশ
ধইরা দিবি রাজাকারে যাস; তয় গেরামবাসী,,,,
আমার নামে জ্য়ধ্বনি শুইনা যাইব সকল দাশী
কাইন্চা নেতা,
তর গায়েও যে বাস কারে দিমু ফাঁস।
October 10.2018








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রুদ্র ম আল-আমিন এর কবিতা, মাতাল

  " মাতাল "       রুদ্র ম আল-আমিন যদি আজি শিক্ষিত না হয়ে মূর্খ হতাম,,, তবে প্রতিরাতে মদ খেয়ে মাতলামি করিয়া যেতাম। রাত্রী হলেই হয়তো বুদ হয়ে থাকিতাম তোদের মাঝে। গায়ের গায়ের কাপড় ...

উপ-৮

১০৫ ইয়াজ্জাদের এখন সুসময়, লোকজনের কাছে সময়টা এখন মুক্তিযুদ্ধ, আর ওদের জন্য এই সময়টা হচ্ছে আখের গোছানো।এরা নদীপথে নৌকা নিয়ে ওৎপেতে বসে থাকে,অপরিচিত  নৌকায় লোকজন দেখলেই তাহাদের সর্বশ্য কাড়িয়া নেয়।  রমা,বদর এবং টুনি রাত্রিতে খাওয়া দাওয়া শেষে মায়ের মুখে  নানার বাড়ি মাটিকাটার গল্প শুনতেছিল।হঠাৎই বাড়ির বাহিরে বাজানের কন্ঠ শোনা যায়।টুনি বলল, ঃমা- বাজানে আইছে। বদর দ্রত ঘর থেকে বের হল। বাজানের নিকট দাঁড়াতেই সে কহিল, ঃ মাটিকাটা আর মানুষ নাইরে বাবা, গ্রাম ফাঁকা অইয়ে গেছে।পাকবাহিনী শয়ে শয়ে মানুষরে গুলি কইরা মারতাছে।  টুনি বাবার হাত ধরে এগিয়ে চলল বাড়ির উঠোনে।এরপর, মা বদনায় পানি দিল অজুর জন্য। রমা কোন কথা কহিতে সাহস পাইতেছিল না।  বাবার জন্য গামছা নিয়ে তাহার পাশেই দাঁড়িয়ে রইল।অজু শেষ করেই জিজ্ঞেস করিল, ঃতুমি এহানে কবে আইছো?তোমার মায় বাপে কোনে?তোমগোর গেরাম তো শুনছি জ্বালায়ে দিছে। ঃ  ওনারা ভারতে গেছে, কিন্ত আমি যাই নাই।  টুনির মা কহিল, ঃমাইয়াডা গেল না, ওর বাপ মায় আইছিল। ঃহ-- মায়া ছারুন যায় না। বদরে অনেক বছর ওগো ওহানে থাকলো, আমাগো চাইতে অরাই  বেশী আপন অইয়া গেছে অর।...

রুদ্র ম আল-আমিন এর কবিতা মনে পড়ে সেই ভোরবেলা

            " মনে পড়ে সেই ভোরবেলা "                               রুদ্র ম আল-আমিন মনে পড়ে ,সেই ভোরবেলা, মিষ্টি মিষ্টি প্রেম, কত কথা,কত গল্প,  কত কি লিখি, তোমার কি মনে পড়ে? দূর্বাঘ...